Rajani Kanta sen
ফেলে আসা দুটো শতক জুড়ে কত মনীষী যে জন্মেছিলেন এই বাংলার মাটিতে তা বলে শেষ করা যাবে না। এরজন্য হিংসেয়গা পুড়তো ইংরেজদের। আর বাংলাকে ভাগ করার জন্য সবসময় তাদের হাত নিশপিশ করত।১৯০৫সাল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে গর্জে উঠলো হিন্দু মুসলমান একযোগে। সেই আন্দোলনে রবি ঠাকুরের অবদান যেমন চিরস্মরণীয় হয়ে আছে তেমনি আরো একজন মহান মনীষীর কাছে চির ঋণী হয়ে থাকবে বাঙালি সমাজ।সেসময় বিদেশি পণ্য বিদেশি বস্ত্র বর্জনের ডাক দিল জাতীয়তাবাদী নেতারা। কিন্তু দীর্ঘ দিনের লালিত অভ্যাস ত্যাগ করে স্বদেশের মোটা সুতোর কাপড় পড়া অনেক বাঙালির কাছে ছিল অস্বস্তিকর।সেদিন এক অখ্যাত কবি গেয়ে উঠলেন_"মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই;দীন দুখিনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই৷"এই গান শোনা মাত্রই বাংলার আবাল বৃদ্ধ বনিতা মাতাল হয়ে উঠলো। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল সেই গান। আর বিনি সুতোর মালার মতো যেন একই তন্ত্রিতে বাঁধা হলো বাঙালির হৃদয় মন।কিন্তু কে এই কবি? কি তাঁর নাম? কোথায় নিবাস? কেমন দেখতে? প্রশ্নগুলো বিপুল আকারে ঘুরতে লাগলো মানুষের মনে। পত্রিকার অফিসে হাজার মানুষের জিজ্ঞাসা, হাজার হাজার চিঠি। চিঠির তলায় চাপা পড়ে যাবার যোগাড়। শেষমেশ ছাপতে হল তাঁর নাম, তাঁর গান, হাজারে হাজারে_ লাখে লাখে_ ছাপতে ছাপতে হাঁপিয়ে ওঠেন কাগজওয়ালারা!ছেলেবেলা থেকেই ছেলেটি ছিল ডানপিটে স্বভাবের। বাবার মতো মুখে মুখে গান বেঁধে শোনাতো আর মাতিয়ে রাখত সবাইকে।পুজোর ছুটিতে বাবার সাথে কাটোয়া থেকে পাবনার ভাঙাবাড়ি গ্রামে এলে গ্রামসুদ্ধ মানুষ জড়ো হতো তার গান শোনার জন্য। তার সুললিত কন্ঠে আর ভাষার ছন্দ মাধুর্যে মুগ্ধ হয়ে যেত সকলেই। পরীক্ষার খাতায় ইংরেজি ভাষার অনুবাদ তো সংস্কৃত ছন্দে লিখে আসত। মাষ্টার মশাইরাও হা বনে যেত উত্তর লেখার এমন শক্তিশালী ছন্দ দেখে। আর তার স্মৃতি শক্তি? সেবার বি এপরীক্ষার আগে আগে ভীষণ অসুস্থ। অসুখ সারেনা মোটে। এদিকে দিন এগিয়ে আসতে লাগলো। বিছানায় শুয়ে শুয়ে চিন্তায় উদ্বিগ্ন। অবশেষে খুড়তুতো ভাই পড়ে গেলেন তার সমস্ত বইগুলো। আর সে শুনে শুনে মুখস্থ করে পাশ করে গেলেন বি এ পরীক্ষায়।কিন্তু তাঁর জীবনের শেষ পরীক্ষাটা যে ঘনিয়ে আসবে এত তাড়াতাড়ি কেউই ভাবতে পারেনি। মাত্র ৪৪ বছর বয়স তখন। ধরা পড়ল কণ্ঠ নালীতে ক্যানসার!আপামর বাঙালি ভেঙে পড়লেন শোকে। চিকিৎসার খরচও দিলেন দুহাত ভরে। প্রিয় রবীন্দ্রনাথ বিহারীলাল থেকে শুরু করে সকল প্রথিতযশা মানুষ তার রোগশয্যার পাশে এসে দাঁড়ালেন। কিন্তু কালরোগে তাঁকে কেঁড়ে নিয়ে গেল জীবিত মায়ের সামনে থেকে।জীবদ্দশায় যে কবি দেবতাকে উদ্দেশ্য করে লিখেছিলেন_"তুমি নির্মল করো মঙ্গল করো,মলিন মর্ম ঘুচায়ে_"সেই দেবতাই কোন মঙ্গল সাধনে এত যণ্ত্রনা দিয়ে তাঁকে অসময়ে নিয়ে গেল?

Comments
Post a Comment