Posts

Showing posts from September, 2018

Swami Vivekananda

Image
লেখাটা পড়ে সত্যিই চোখে জল এল ।সমকালীন বাঙালি সমাজ ও বিবেকানন্দ----------------------------------------স্বামী বিবেকানন্দ তাঁর স্বল্প জীবনে অপমান অবহেলা উপেক্ষিত হয়েছেন বার বার। পিতার মৃত্যূর পর স্বজ্ঞাতির সঙ্গে কোর্ট কাছারী করতে হয়েছে তাঁকে ।বহু বার হাজিরা দিয়েছেন কাঠগড়ায় । নিদারুণ দরিদ্রের সংসার .. সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরির খোঁজে বেরুতেন । দিনের পর দিন মা কে বলতেন মা আজ রাতে বন্ধুর বাড়িতে দিনে খেতে যাবো। কোন দিন দেখলেন সংসারে চাল,ডাল,নুন ,তেল কিছুই নেই কিন্তু ভাই ও বোন নিয়ে 5 টা পেটের খাবার কি ভাবে হবে ? মুদির দোকানে ধার করে মাকে এক- দুই দিনের চাল ডাল দিয়ে ... মা কে বলতেন আমার রান্না কোরো না... মা ! দিন দুই বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু..কোথায় নিমন্ত্রণ ? .. আনাহার আর অর্ধপেটে থাকতেন বিবেকানন্দ .. ভাবতে পারেন আপনারা ? চরম দারিদ্রের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন । 23 বছর বয়েসে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কূলে । যাঁর প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মশাই আর হেডমাস্টার বিদ্যাসাগরের জামাতা । জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথ দত্তকে .. শ্বশুরকে বলে..."খারাপ পড়ানোর অ...

Rajani Kanta sen

Image
ফেলে আসা দুটো শতক জুড়ে কত মনীষী যে জন্মেছিলেন এই বাংলার মাটিতে তা বলে শেষ করা যাবে না। এরজন্য হিংসেয়গা পুড়তো ইংরেজদের। আর বাংলাকে ভাগ করার জন্য সবসময় তাদের হাত নিশপিশ করত।১৯০৫সাল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে গর্জে উঠলো হিন্দু মুসলমান একযোগে। সেই আন্দোলনে রবি ঠাকুরের অবদান যেমন চিরস্মরণীয় হয়ে আছে তেমনি আরো একজন মহান মনীষীর কাছে চির ঋণী হয়ে থাকবে বাঙালি সমাজ।সেসময় বিদেশি পণ্য বিদেশি বস্ত্র বর্জনের ডাক দিল জাতীয়তাবাদী নেতারা। কিন্তু দীর্ঘ দিনের লালিত অভ্যাস ত্যাগ করে স্বদেশের মোটা সুতোর কাপড় পড়া অনেক বাঙালির কাছে ছিল অস্বস্তিকর।সেদিন এক অখ্যাত কবি গেয়ে উঠলেন_"মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই;দীন দুখিনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই৷"এই গান শোনা মাত্রই বাংলার আবাল বৃদ্ধ বনিতা মাতাল হয়ে উঠলো। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল সেই গান। আর বিনি সুতোর মালার মতো যেন একই তন্ত্রিতে বাঁধা হলো বাঙালির হৃদয় মন।কিন্তু কে এই কবি? কি তাঁর নাম? কোথায় নিবাস? কেমন দেখতে? প্রশ্নগুলো বিপুল আকারে ঘুরতে লাগলো মানুষের মনে। পত্রিকার অফিসে হাজার...

Bankim Chandra Chattopadhyay

Image
বঙ্কিমী শৈশব: নৈহাটির কাঁটালপাড়ায় বনেদী বাড়ি যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের।ইংরেজ সরকারের দোর্দণ্ডপ্রতাপ ডেপুটি। তাঁর সেজছেলে বঙ্কিমের হবে হাতেখড়ি। বয়স পাঁচ। কুলপুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্য কাছেই মাদরালে থাকতেন। বিশ্বম্ভর ঠাকুর হাতেখড়ি দেবেন। স্লেটে ‘ক’ ‘খ’ লিখে আঁক কাটতে বলছেন গুরুমশাই। মাত্র একবার শিক্ষণেই গোটা বর্ণমালা মুখস্থ করে হুবহু লিখে দিলেন শিশু বঙ্কিম। উপস্থিত সকলে হতবাক।বঙ্কিম পাঠশালায় যাবেন না। গৃহশিক্ষক রামপ্রাণ সরকারপড়াবেন বঙ্কিমকে। শিশুবোধক মারফৎ বর্ণ পরিচয় হত সেকালে। শিক্ষক ‘অলম’ ‘অবশ’ পড়াচ্ছেন, ততক্ষণে বঙ্কিমের বহুদূরের ‘জশম’ ‘পশম’ শেখা হয়ে গিয়েছে। শিক্ষক পড়াবেনটা কী? এক বছরের পাঠ্যক্রম একমাসেই শেষ। গৃহশিক্ষকের চাকরি যাওয়ার উপক্রম। ১৮৪৬’এ বঙ্কিমের পিতৃদেব মেদিনীপুরে বদলি হলেন। পিতার সঙ্গে এলেন মেজ ও সেজ ছেলে—সঞ্জীবচন্দ্র ও বঙ্কিমচন্দ্র। দুজনে একই স্কুলে ভর্তি হলেন। তাঁদের সহপাঠী মেদিনীপুর থানার দারোগার ছেলে। ছোটবেলা থেকেই ছড়া কাটা ছিল বঙ্কিমের নেশা। সহপাঠীর মহামহিম পিতৃদেব, থানার দারোগাকে নিয়েও ছড়া বাঁধা হল। ‘দেখোভাই—দারোগাকানা/ ঘোড়াও কানা/ সহিসও কানা/ তিন কানায় মিলে বানায়...

Saratchandra Chattopadhyay

Image
অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিকশরৎচন্দ্র চট্টোপাধ্যায় (জন্মঃ- ১৫ সেপ্টেম্বর, ১৮৭৬- মৃত্যুঃ- ১৬ জানুয়ারি, ১৯৩৮)১৯০৩ সালে শরৎচন্দ্র রেঙ্গুন যাওয়ার দু-একদিন আগে কলকাতার বৌবাজারের গিরীন মামার অনুরোধে বসে সঙ্গে সঙ্গেই একটা গল্প লিখে কুন্তলীন প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন। কিন্তু গল্পটিতে নিজের নাম না দিয়ে সুরেনমামার নাম দিয়েছিলেন। গল্পটির নাম ‘মন্দির’। দেড়শ গল্পের মধ্যে ‘মন্দির’ সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয়েছিল। রেঙ্গুনে থাকার সময় বেশির ভাগ সময়টাই থেকেছেন শহরের উপকণ্ঠে বোটাটং-পোজনডং অঞ্চলে। এখানে মিস্ত্রীদের সঙ্গে অবাধে মেলামেশা করতেন। তিনি তাদেরচাকরির দরখাস্ত লিখে দিতেন, বিবাদ-বিসংবাদ মিটিয়ে দিতেন, অসুখে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, বিপদে সাহায্যও করতেন। মিস্ত্রীরা শরৎচন্দ্রকে অত্যন্ত শ্রদ্ধাভক্তি করত এবং দাদাঠাকুর বলে ডাকত। শরৎচন্দ্র এদের নিয়ে একটা সঙ্কীর্তনের দলও করেছিলেন।শরৎচন্দ্র রেঙ্গুনে চাকরি করার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশুনা, গান-বাজনা এবং সাহিত্য-চর্চাও করতেন। প্রথম দিকে অনেক দিন ছবিও এঁকেছেন। মিস্ত্রী-পল্লীতে বোটাটং-এর ল্যান্সডাউন স্ট্রীটে যখন তিনি একটা কাঠের বাড়ির দুতলা...

Ishwar Chandra Vidyasagar

সালটা ১৮৫৩।হুগলী বর্ধমান সীমান্ত অঞ্চলে দশঘরার কাছে এক অভিজাত বাড়ি।বেলা ১১টা হবে।ঘরের মধ্যে আয়োজন করা হয়েছে এক আলোচনা সভার। পাড়ার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত, রয়েছেন গৃহকর্তা স্বয়ং। জলখাবারের লুচি ছোলার ডাল নানা মিষ্টি পরিবেশিত হচ্ছে।সুখাদ্যেরসুঘ্রানে ঘর মাতোয়ারা।আহার সমাপনে হবে আলোচনা। বিষয়বস্তু একটি বিদ্যালয় প্রতিষ্ঠা যাতেমেয়েদের জন্যও শিক্ষার সুযোগ থাকবে।গৃহকর্তা উদার মানসিকতা সম্পন্ন। তিনি খুবই উদ্যোগী এই ব্যাপারে।কিন্তুগ্রামের মানুষেরা মেয়েদের বাইরে আসতে দিতে নারাজ।তাই আজ তিনি বিদ্যাসাগর মহাশয়কে আমন্ত্রন জানিয়ে এনেছেন মানুষকে বোঝানোর জন্য। চলছে তারই প্রস্তুতি।এমন সময় একটি সাদা থান পড়া ছোট্ট ৬/৭ বছরের মেয়ে দৌড়ে এলো ঘরে। বাবা বাবা, মা কে বলোনা, আমার খুব খিদে পেয়েছে। দাদারা লুচি খাচ্ছে, আর আমি চাইলেই মা বলছে, ছিঃ আজ একাদশী না।খাবার কথা বলতে নেই মা। কিন্তু বাবা,আমি সকাল থেকে কিচ্ছু খাইনি।একটু জল পর্যন্ত না।তুমি,মা,দাদারা কেউ একাদশী করোনা।আমায় কেন করতে হবে! আমার বুঝি খিদে পায়না? সকলের সামনে লজ্জায়,আর মেয়ের প্রতি মায়ায় করুন হয়ে ওঠে জমিদার বাবুর মুখ।আস্তে করে বলেন, এখানে সভা চলছে মা, তু...

Bibhutibhushan Bandyopadhyay

পুরানো সেই দিনের কথা: কিংবদন্তি সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ১২৪তম জন্মবার্ষিকী (জন্ম- ১২ই সেপ্টেম্বর ১৮৯৪ সাল, মুরাতিপুর গ্রাম, উত্তর ২৪ পরগণা জেলা) তে শ্রদ্ধার্ঘ্য- ১৯৩০ এর দশকে ঘাটশিলায় সুবর্নরেখা নদীর তীরে, শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্য (বাঁ দিকে) ও শ্রী বিভূতি দত্তর (ডান দিকে) মাঝে শ্রী বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।● বিভূতিভূষণ বন্দোপাধ্যায়: একজন প্রকৃতিপ্রেমী সাহিত্যিক- অপু, দূর্গা, নিশ্চিন্দিপুর, রেলগাড়ি, হরিহর, সর্বজয়া- এই কথাগুলো শুনলে মাথায় একটি নাম আপনাআপনিই চলে আসে- ‘পথের পাঁচালী’। পথের পাঁচালী পড়ে কাঁদেননি এমন পাঠক খুঁজে পাওয়া কঠিন। লেখকের জাদুকরী হাতে বানানো গল্পের এমনই ধাঁচ যে, এর প্রতি পরতে পরতে লুকিয়ে থাকা ঘটনাগুলো পাঠককে সেই ঘটনার একটি অংশ করে ফেলে খুব সহজেই। পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। শুধু পথের পাঁচালীই নয়, এর মতন এমন আরো বহু কালজয়ী সাহিত্যের জন্ম হয়েছে তাঁর হাতে।বিভূতিভূষণের জন্ম সম্পর্কে তাঁর পিতার লেখা খাতায় যে বিবরণটি আছে সেটি নিম্নরূপ:"১৩০১ সাল, ২৮শে ভাদ্র বুধবার দিবা সাড়ে ১০ ঘন্টার সময় আমার বিভূতিভূষণ পুত্রের জন্ম হয়। মুরাতিপুর গ্রা...

syed mujtaba ali

সৈয়দ মুজতবা আলী (১৩ই সেপ্টেম্বর, ১৯০৪ - ১১ই ফেব্রুয়ারি, ১৯৭৪) একজন বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা। তিনি তাঁর ভ্রমণকাহিনীগুলির জন্য বিশেষভাবে জনপ্রিয়। বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট।সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন ১৯০৪ খ্রিষ্টাব্দের১৩ই সেপ্টেম্বর অবিভক্ত ব্রিটিশ ভারতে আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে। সাব-রেজিস্ট্রারতাঁর পিতা সৈয়দ সিকান্দার আলী। তাঁর পৈতৃক ভিটা মৌলভীবাজার, সিলেট।ইলেটের গভর্নমেন্ট হাই স্কুলে নবম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। পিতার বদলির চাকরি হওয়ায় মুজতবা আলীর প্রাথমিক শিক্ষাজীবন কাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ১৯২১ সালে তিনি শান্তিনিকেতনে ভর্তি হন। তিনি ছিলেন বিশ্বভারতীর প্রথমদিকের ছাত্র। এখানেতিনি সংস্কৃত, ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি, গুজরাটি, ফরাসি, জার্মান ও ইতালীয় ভাষাশিক্ষা লাভ করেন। ১৯২৬ খ্রিষ্টাব্দে এখান থেকে বি.এ. ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়েঅধ্যয়ন করেন। অতঃপর দর্শনশাস্ত্র পড়ার জন্য বৃত্তি নিয়ে জার্মানির বন বিশ্বব...

Narendranath mitra

কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র (জন্মঃ- ৩০ জানুয়ারি, ১৯১৭ – মৃত্যুঃ- ১৪ সেপ্টেম্বর, ১৯৭৫)তাঁর লেখালেখির সূচনা বাল্য কালে। প্রথম মুদ্রিত কবিতা 'মূক', প্রথম মুদ্রিত গল্প 'মৃত্যু ও জীবন'। দুটোই 'দেশ' পত্রিকায়, ১৯৩৬ সালে। বিষ্ণুপদ ভট্টাচার্য ও নারায়ণ গঙ্গোপাধ্যায়েরসঙ্গে একত্রে প্রথম কাব্যগ্রন্থ 'জোনাকি' (১৩৪৫ বঙ্গাব্দ)। প্রথম গল্প-সংগ্রহ 'অসমতল' (১৩৫২ বঙ্গাব্দ)। প্রথম উপন্যাস 'হরিবংশ', গ্রন্থাকারের নাম 'দীপপুঞ্জ' (১৩৫৩ বঙ্গাব্দ)। গল্পগ্রন্থ প্রায় পঞ্চাশটি। উপন্যাসের মধ্যে বিশেষত, 'দীপপুঞ্জ', 'চেনামহল', 'তিন দিন তিন রাত্রি' ও 'সূর্যসাক্ষী', দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশকাল থেকেই দারুন ভাবে সমাদৃত। পুরো চার দশক ধরে প্রায় পাঁচশো গল্প লিখেছেন তিনি। শান্ত-নিস্তরঙ্গপল্লীজীবন, নগরমুখী মফস্বল শহরের ভাসমান মধ্যবিত্ত এবং মহানগরী কলকাতার সীমায়িত এলাকার অভিজ্ঞতা তাঁর উপন্যাসগুলির মূল উপজীব্য। নিজের ‘দ্বীপপুঞ্জ’ উপন্যাসের আলোচনায় তিনি বলেছিলেন, “আমার কোন রচনাতেইঅপরিচিতদের পরিচিত করবার উৎসাহ নেই। পরিচিতরাই স...

Tarasankar bandyopadhyay nobobharat

‘নবভারত’ লিখতে চাইভারতের নানান প্রদেশের এক জন করে লেখক লিখবেন বইয়ের এক-একটা পর্ব, ‘বঙ্গপর্ব’ লিখবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।এমনটাই ভাবা ছিল। কিন্তু তার পর?শিশির রায়মহাভারতের আদলে তিনি লিখতে চেয়েছিলেন ‘নবভারত’। ‘আদলে’ কথাটা ভুল হল। চিরন্তন মহাকাব্যের অনুকরণ-অনুসরণ নয়, আসলে লিখতে চেয়েছিলেন উনিশ ও বিশ শতকের ভারতের উত্তরণের কাহিনি। মহাভারতের মতোই, এই ‘নতুন’ ভারতেও তো কত ঘটনার ঘটা, কতশত চরিত্রের সমাবেশ! তাদের জীবন ও কীর্তি দেশকে উঠিয়েছে সভ্যতার উচ্চাসনে। এই আধুনিক ভারতকথা লেখা হোক, চেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।নিজের লেখায় প্রস্তাবও দিয়েছিলেন এই মহাগ্রন্থের। ‘...শতবর্ষের ইতিহাস ও উপাখ্যান নিয়ে মহাভারতের মত নবভারত রচিত হোক। বিভিন্ন প্রদেশ নিয়ে বিভিন্ন পর্ব।’ বোঝাই যাচ্ছে, বইটি হবে বিপুলায়তন। লিখেছিলেন, ‘এ বিরাট কর্ম একজনের নয়— ভারতের বিভিন্ন ভাষায় প্রতিনিধিমণ্ডল নিয়ে বিচার করে এক একজনের উপর এক এক পর্বের ভার দেওয়া হোক।...নায়ক স্থির হোক। শেষ স্থির হোক।’এ লেখা যখন লিখছেন তারাশঙ্কর, তখন বিশ শতকের অর্ধেক পেরিয়ে গিয়েছে। ভারত স্বাধীন। মহাত্মা গাঁধী নিহত। কুরুক্ষেত্রের যুদ্ধান্তে যেমন মহাভারত...

Tarasankar bandyopadhyay

কথাসাহিত্যিকতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়(জন্মঃ- ২৪ জুলাই, ১৮৯৮ - মৃত্যুঃ- ১৪ সেপ্টেম্বর, ১৯৭১) (সংসদ বাঙালি চরিতাভিধান অনুযায়ী)স্বাধীনতা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে ১৯৩০ সালে গ্রেপ্তার হন। মুক্তি পর নিজেকে সাহিত্যে নিয়োজিত করেন। ১৯৩২ সালে তিনি প্রথমবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেন। এই সালেই তাঁর প্রথম উপন্যাস "চৈতালী ঘূর্ণি" প্রকাশ পায়। ১৯৪০-এ বাগবাজারে একটি বাড়ি ভাড়া করে নিজের পরিবারকে কলকাতায় নিয়ে আসেন তারাশঙ্কর। ১৯৪১-এ তিনি বরানগরে চলে যান। ১৯৪২-এর বীরভূম জেলা সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব করেন এবং ফ্যাসিস্টবিরোধীলেখক ও শিল্পী সংগঠনের সভাপতি হন। তাঁর লেখায় বিশেষ ভাবে পাওয়া যায় বীরভূম-বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোষ্টম, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। ছোট বা বড় যে ধরনের মানুষই হোক না কেন, তারাশঙ্করতাঁর সব লেখায় মানুষের মহত্ত্ব ফুটিয়ে তুলেছেন, যা তাঁর লেখার সবচেয়ে বড় গুন। সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তাঁর অনেক গল্প ও উপন্যাসের বিষয়। সেখানে আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা, নগর জীবনের বিকাশের কথা।১৯৫৫ সালে ত...

Manabendra Mukhopadhyay

বিখ্যাত গায়ক গায়িকাদের কণ্ঠ নকল করে অনেকেই গান গায় I পাড়ায় পাড়ায় মাচার ফাংশনে , কিশোর কন্ঠী , রফি কন্ঠী , লতা কন্ঠী , আশা কন্ঠীদের ছড়াছড়ি I কিন্তু আজ পর্যন্ত একজনও মানবেন্দ্র কন্ঠী দেখিনি I মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো গান যে করতে পারবে , সে আর কারো কন্ঠী হবে না , সে নিজেই তখন একজন শিল্পী হয়ে উঠবে , তাই মানবেন্দ্র কন্ঠী কেউ হয়না Iএখনকার প্রজন্ম জানেই না , কে এই মানবেন্দ্র মুখোপাধ্যায় , কেমন শিল্পী ছিলেন তিনি Iমেহদি হাসানের গজলের পাগল-ভক্ত ছিলেন। উল্টো দিকে মেহদি হাসান?রবীন্দ্রসদনে গাইতে এসেছেন। তার আগে শুনেছেন কলকাতায়আরেকজন ‘মেহদি হাসান’ আছেন। মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে আলাপ করার খুব শখ। সংগঠকরা সে কথা জানতেন।দর্শকাসনে মানবেন্দ্রকে বসতে দেখে তাঁরা মেহদিকে জানাতেই মঞ্চ থেকে উনি বলে উঠলেন, ‘‘মানবেন্দ্রজি,আপনি একবার উঠে দাঁড়ান। আমি একবার অন্তত আপনাকে দেখতে চাই।’’প্রায় একই রকম ছিল লতা মঙ্গেশকরের সঙ্গে ওঁর পরিচয়-পর্ব। কলকাতায় ‘হোপ এইট্টিসিক্স’। সারা ভারতের বহু নামী শিল্পীদের সঙ্গে লতা মঙ্গেশকরও এসেছেন। গ্রিনরুমে তাঁর সঙ্গে আলাপ করতে গেলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। হাতজোড় করে প্রণাম...