Tarasankar bandyopadhyay

কথাসাহিত্যিকতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়(জন্মঃ- ২৪ জুলাই, ১৮৯৮ - মৃত্যুঃ- ১৪ সেপ্টেম্বর, ১৯৭১) (সংসদ বাঙালি চরিতাভিধান অনুযায়ী)স্বাধীনতা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে ১৯৩০ সালে গ্রেপ্তার হন। মুক্তি পর নিজেকে সাহিত্যে নিয়োজিত করেন। ১৯৩২ সালে তিনি প্রথমবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেন। এই সালেই তাঁর প্রথম উপন্যাস "চৈতালী ঘূর্ণি" প্রকাশ পায়। ১৯৪০-এ বাগবাজারে একটি বাড়ি ভাড়া করে নিজের পরিবারকে কলকাতায় নিয়ে আসেন তারাশঙ্কর। ১৯৪১-এ তিনি বরানগরে চলে যান। ১৯৪২-এর বীরভূম জেলা সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব করেন এবং ফ্যাসিস্টবিরোধীলেখক ও শিল্পী সংগঠনের সভাপতি হন। তাঁর লেখায় বিশেষ ভাবে পাওয়া যায় বীরভূম-বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোষ্টম, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। ছোট বা বড় যে ধরনের মানুষই হোক না কেন, তারাশঙ্করতাঁর সব লেখায় মানুষের মহত্ত্ব ফুটিয়ে তুলেছেন, যা তাঁর লেখার সবচেয়ে বড় গুন। সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তাঁর অনেক গল্প ও উপন্যাসের বিষয়। সেখানে আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা, নগর জীবনের বিকাশের কথা।১৯৫৫ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে “রবীন্দ্র পুরস্কার” লাভ করেন। ১৯৫৬ সালে “সাহিত্য অকাদেমি পুরস্কার” পান। ১৯৫৭ সালে তিনি চীন সরকারের আমন্ত্রণে চীন ভ্রমণে যান। এর পরের বছর তিনি অ্যাফ্রো-এশিয়ান লেখক সঙ্ঘের কমিটি গঠনের প্রস্ততিমূলক সভায় যোগদানের উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন গমণ করেন। তিনি তাসখন্দে অনুষ্ঠিত অ্যাফ্রো-এশিয়ান লেখক সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ১৯৬২ সালে তারাশঙ্কর পদ্মশ্রী ও ১৯৬৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এছাড়াও শরৎস্মৃতি পুরস্কার (কলকাতা বিশ্ববিদ্যালয়), জগত্তারিণী স্মৃতিপদক (কলকাতা বিশ্ববিদ্যালয়), রবীন্দ্র পুরস্কার (আরোগ্য নিকেতন), জ্ঞানপীঠ পুরস্কার (গণদেবতা) –এ সম্মানিত হয়েছিলেন।জন্মতিনি বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মায়ের নাম হরিদাস বন্দ্যোপাধ্যায়ও প্রভাবতী দেবী। তারাশঙ্করের বাল্যজীবন কাটে গ্রামের পরিবেশেই। শিক্ষা শুরু গ্রামের স্কুল থেকে। লাভপুরেরযাদবলাল হাই স্কুল থেকে ১৯১৬সালে এন্ট্রান্স(প্রবেশিকা) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজে এবং পরে সাউথ সুবার্বন কলেজে(এখনকার আশুতোষ কলেজ) ভর্তি হন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় অসহযোগ আন্দোলনে যোগ দেন। স্বাস্থ্যভঙ্গ এবং রাজনৈতিক কার্যকলাপের কারণে তাঁর পক্ষে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তিনি কংগ্রেসের কর্মী হয়ে সমাজসেবামূলক কাজ করেন এবং এর জন্য তিনি কিছুদিন জেল খাটেন। একবার তিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও হয়েছিলেন।চলচ্চিত্রতারাশঙ্করের উপন্যাস, গল্প ও নাটক নিয়ে চল্লিশটিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। সত্যজিৎ রায়ও তারাশঙ্করের জলসাঘর এবং অভিযান উপন্যাসের সফল চিত্ররূপ দিয়েছেন। তাঁর যেসব রচনা চলচ্চিত্রে রূপায়িত হয়েছে সেগুলির মধ্যে আছে --জলসাঘর(১৯৫৮) ও অভিযান(১৯৬২) সত্যজিৎ রায়-এর পরিচালিত, অগ্রদানী [পলাশ বন্দ্যোপাধ্যায়, ১৯৮৩], আগুন [অসিত সেন, ১৯৬২], আরোগ্য নিকেতন [বিজয় বসু, ১৯৬৯। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত], উত্তরায়ণ [অগ্রদূত, ১৯৬৩] কবি [দেবকী বসু, ১৯৪৯ এবং সুনীল বন্দ্যোপাধ্যায়, ১৯৭৫], কান্না [অগ্রগামী, ১৯৬২], কালিন্দী [নরেশ মিত্র, ১৯৫৫], গণদেবতা [তরুণ মজুমদার, ১৯৭৯], চাঁপাডাঙার বউ [নির্মল দে, ১৯৫৪], জয়া [চিত্ত বসু, ১৯৬৫], ডাকহরকরা [অগ্রগামী, ১৯৫৮], দুই পুরুষ [সুবোধ মিত্র, ১৯৪৫ এবং সুশীল মুখোপাধ্যায়, ১৯৭২] ধাত্রীদেবতা [কালীপ্রসাদ ঘোষ, ১৯৪৮], না [শ্রীতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ১৯৫৪], ফরিয়াদ [বিজয় বসু, ১৯৭১], বিচারক [প্রভাত মুখোপাধ্যায়, ১৯৫৯], বিপাশা [অগ্রদূত, ১৯৬২], মঞ্জরী অপেরা [অগ্রদূত, ১৯৭০], রাইকমল [সুবোধ মিত্র, ১৯৫৫], শুকসারী [হারানো সুর গল্প অবলম্বনে,সুশীল মজুমদার পরিচালিত, ১৯৬৯], সন্দীপন পাঠশালা [অর্ধেন্দু মুখোপাধ্যায়, ১৯৪৯], সপ্তপদী [অজয় কর, ১৯৬১], হার মানা হার [মহাশ্বেতা উপন্যাস অবলম্বনে, সলিল সেন পরিচালিত, ১৯৭২], হাঁসুলীবাঁকের উপকথা [তপন সিংহ,১৯৬২], এবং বেদেনি (২০১০) প্রভৃতি।উল্লেখযোগ্য গ্রন্থনিশিপদ্ম ১৯৬২ব্যর্থ নায়িকাবিচারক, (১৯৫৭)ফরিয়াদ, ১৯৭১তামস তপস্যা, ১৯৫২কালবৈশাখী, ১৯৬৩কালিন্দী, ১৯৪০গণদেবতা, ১৯৪২পঞ্চগ্রাম, ১৯৪৪আরোগ্য নিকেতন, ১৯৫৩নাগিনী কন্যার কাহিনী, ১৯৫২রাধা, ১৯৫৮যোগভ্রষ্ট,১৯৬০ডাইনিএকটি প্রেমের গল্পরাধারানীসপ্তপদী,১৯৫৭হাঁসুলি বাঁকের উপকথা, ১৯৫১চিরন্তনীকবি, ১৯৪৪কীর্তিহাটের কড়চা, ১৯৬৭চৈতালি ঘূর্ণি, ১৯৩১ধাত্রীদেবতা, ১৯৩৯না, ১৯৬০রসকলি, ১৯৩৮পাষানপুরী, ১৯৩৩চাঁপাডাঙার বৌ, ১৯৫৪সন্ধ্যামনিলেখার কথানীলকন্ঠ, ১৯৩৩রাইকমল, ১৯৩৪জলসাঘর, ১৯৩৭যে বই লিখতে চাইপ্রেম ও প্রয়োজন, ১৯৩৫কালাপাহাড়বেদেনীআমার চোখে কপালকুন্ডলাআগুন, ১৯৩৭মন্বন্তর, ১৯৪৪হারানো সুর, ১৯৪৫ছলানময়ীস্বর্গমর্ত, ১৯৬৮সন্দীপন পাঠশালা, ১৯৪৬ঝড় ও ঝরাপাতা, ১৯৪৬যাদুকরীআমি যদি আমার সমালোচক হতাম অভিযান, ১৯৪৬পদচিহ্ন, ১৯৫০যতিভঙ্গ, ১৯৬২বন্দিনী কমলাডাকহরকারা, ১৯৫৮আমার কালের কথাপঞ্চপুত্তলী, ১৯৫৬সংকেত, ১৯৬৪মণি বৌদি, ১৯৬৭পৌষলক্ষ্মীভূতপুরাণগন্নাবেগমতমসা,১৯৬৩বসন্তরোগ, ১৯৬৪মঞ্জরী অপেরা, ১৯৬৪বিপাশা, ১৯৫৮উত্তরায়ন, ১৯৫০মহাশ্বেতা, ১৯৬০একটি চড়ুই পাখি ও কালো মেয়ে, ১৯৬৩জঙ্গলগড়, ১৯৬৪মহানগরী, ১৯৬৬কালরাত্রি, ১৯৭০ভুবনপুরের হাট, ১৯৬৪ অরণ্যবহ্নি, ১৯৬৬হীরাপান্না, ১৯৬৬অভিনেত্রী, ১৯৭০গুরুদক্ষিণা, ১৯৬৬শুকসারী কথা, ১৯৬৭শতাব্দীর মৃত্যুশক্করবাঈ, ১৯৬৭ইতিহাস ও সাহিত্যনবদিগন্ত, ১৯৭৩রবীন্দ্রনাথ ও বাংলার পল্লীদুই পুরুষ (নাটক)ছায়াপথ, ১৯৬৯মস্কোতে কয়েকদিনপথের ডাকদ্বীপান্তরবিংশশতাব্দী (নাটক)কালান্তরসুতপার তপস্যা, ১৯৭১একটি কালো মেয়ে, ১৯৭১বিচিত্র, ১৯৫৩নাগরিক, ১৯৬০কান্না, ১৯৬২বৈষ্ণবের আখড়ানাটকদ্বীপান্তর(১৯৪৫)পথের ডাক(১৯৪৩)দুই পুরুষ(১৯৪৩)...

Comments